মৌলভীবাজারের কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা উদ্ধার করেছে বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।
সোমবার সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষ্মীপেঁচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে পেঁচাগুলোকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘ফায়ার সার্ভিসের ছাদে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির আমাদের খবর দিলে আমরা লক্ষ্মীপেঁচার বাচ্চাগুলো নিয়ে আসি।
এগুলোর বয়স প্রায় ১ মাস হবে। কাক কিংবা অন্য কোন প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে আমরা ধারণা করছি। তারা পুরোপুরিভাবে এখনো উড়তে পারে না। আমরা এগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণে রেখেছি। লক্ষ্মীপেঁচা নিশাচর প্রাণী রাতের বেলায় এদের বিচরণ সুস্থ মনে হলে তাদের আজ রাতেই এগুলোকে বনে অবমুক্ত করা হবে।’