আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এ সভার আয়োজন করে। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি তার বক্তব্যে গুণগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভাপত্বি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। আলোচনায় অংশ নেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, বাংলাদেশ ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামান। বিজ্ঞপ্তি