এসজেআইবিএলের ডিএমডি নাসিম সেকান্দার

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসজেআইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নাসিম সেকান্দার। ২০১৭ সালে ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরুর পর তিনি এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি