অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে হতাশায় ডুবালেন সোফিয়া কেনিন। স্বাগতিক এই তারকাকে হারিয়ে ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়।
মেলবোর্নে বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বার্টিকে সরাসরি ৭-৬, ৭-৫ গেমে হারান চতুর্দশ বাছাই যুক্তরাষ্ট্রের কেনিন। এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন টিনএইজ এই খেলোয়াড়।
চল্লিশ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো নারী খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে কোর্টে নেমেছিলেন বার্টি। সেমি-ফাইনালে এসে থামলো ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের স্বপ্ন।
শনিবার ফাইনালে সিমোনা হালেপ বা গার্বিনে মুগুরুসার মুখোমুখি হবেন কেনিন।