তানহা মৌমাছির ‘লাল বল’

এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। এ ছাড়া কাজ করছেন ‘ইয়েস ম্যাডাম’ ও ‘দখল’ নামের দুটি সিনেমায়। তানহা মৌমাছি আরেকটি নতুন সিনেমায় চুক্তি বদ্ধ হয়েছেন। নাম ‘লাল বল’। পরিচালনা করবেন মাজহার বাবু। নায়ক কে থাকবেন তা শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। ছবিটি সারগাম এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে। মৌমাছি বলেন, ‘এটি ভালো গল্পের ছবি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে।’