চট্টগ্রামে বস্তিতে আবারও আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বস্তিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার সকালে সোয়া ১০টার দিকে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার সকালে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।