ঢাকায় ইউএস ট্রেড শো শুরু ২৭ ফেব্রুয়ারি

ঢাকায় যুক্তরাজ্যের পণ্য ও সেবা নিয়ে ইউএস ট্রেড শো’র আসর শুরু হচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭তম এই মেলাটি আয়োজন করবে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেরা পণ্য ও প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র দূতাবাসের সেবাগুলোও তুলে ধরা হবে। এতে বিভিন্ন পণ্য ও সেবার পসরা সাজিয়ে থাকবে ৭০টি বুথ। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।