নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরী প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগে হাসান (২১) নামে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক হাসান লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভেরভিড়ির হাট এলাকার জয়নাল আবদিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, হাসান ও ভুক্তভোগী কিশোরী সিদ্ধিরগঞ্জের একই এলাকায় বসবাস করত। একই এলাকায় বসবাসের সূত্র ধরে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হাসান একজন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।
গত ২/৩ দিন আগে হাসান কিশোরীকে তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করে। শনিবার রাতে ওই কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হাসানকে গ্রেপ্তার করে। কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানায়, শনিবার রাতে আদর্শনগর এলাকা থেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে।