আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা ঋষি কাপূর। শনিবার রাতে নয়া দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জানা যায়, অভিনেতা আরমান জৈনের মেহেদির অনুষ্ঠান ছিল গতকাল। বলিউডের তারকারা সেখানে ভিড় করলেও দেখা যায়নি ঋষি-নিতু এবং রণবীর-আলিয়াকে। তখনই জানা যায়, ঋষি কাপূরের অসুস্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তারা।
গত বছর ক্যানসার ধরা পড়ে ঋষির। প্রায় এক বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন কিছুদিন আগে।