খালে পড়ে নিখোঁজ

আসাদুলের লাশ উদ্ধার, খোঁজ মেলেনি আশামণির

রাজধানীর পূর্ব রাজারবাগ এলাকায় মাণ্ডা খালে পড়ে নিখোঁজ হওয়া আসাদুলের (৫) মরদেহ সাড়ে ১৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আসাদুলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে ৪৮ ঘণ্টার বেশি পার হলেও কদমতলী এলাকায় খালে পড়ে নিখোঁজ শিশু আশামণি (৫) এখনো উদ্ধার হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত রবিবার বেলা সাড়ে ৩টার দিকে খেলার সময় আসাদুল খালে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।