এসএসসির ফরম পূরণের টাকা যথাসময়ে জমা না দেওয়া, দুর্নীতি, সনদ, রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র জালিয়াতির অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তারা হলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক সোহেল রানা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম ওবায়দুল বারী দিপু খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।