জুতা-ব্যাগ রপ্তানি

বন্ড সুবিধা নিলে ৪% প্রণোদনা

জুতা ও ব্যাগ রপ্তানিতে আগের মতো ১৫ শতাংশ নগদ সহায়তা বহাল রেখে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রপ্তানিপণ্য উৎপাদনে ব্যবহৃত নানা উপকরণ আমদানি বা সংগ্রহের ক্ষেত্রে শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা হলে তখন আর ১৫ শতাংশ নগদ সহায়তা পাওয়া যাবে না। নতুন পণ্য ও নতুন বাজার সম্প্রসারণ সহায়তা হিসেবে তখন জুতা ও ব্যাগ রপ্তানির বিপরীতে ৪ শতাংশ হারে রপ্তানি ভর্তুকি দেওয়া হবে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ কথা বলা হয়েছে।