চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া অংশে বুধবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও কুমিরা ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওভারটেক করার সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি।
এতে কাভার্ডভ্যানে থাকা তিনজনেই ঘটনাস্থলে নিহত হন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, নিহতদের লাশ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে।