চিরিরবন্দরে ট্রাক্টরে চাপা পড়ে নারীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরের ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গাবুরা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী চিরিরবন্দর উপজেলার সাবেক ব্যাংকার মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী লুৎফা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে চিরিরবন্দর থেকে দিনাজপুর যাওয়ার পথে গাবুরা মসজিদের সামনে এলে একটি ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার নিশ্চিত করেছেন।