ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকায় নছিমনের ধাক্কায় সৈকত হোসেন (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মহব্বতপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত সৈকত হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মো. আক্কাচ আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি নছিমন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।