পুঁজিবাজারে আসবে রায়া স্পিনিং মিলস

আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে অর্থ উত্তোলন করবে রায়া স্পিনিং মিলস। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ার বিক্রি করে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলনে আগ্রহী।

কোম্পানিটি আইপিও সংক্রান্ত পরামর্শক সেবা ও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে। এজন্য গতকাল প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন রায়া স্পিনিংয়ের চেয়ারম্যান মো. আবদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাই এবং এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিওও ও পরিচালক  মোহাম্মদ ফেরদৌস মাজিদ এবং পরিচালক আবদুস সালাম খান।