যুক্তরাষ্ট্রের সিনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেতে প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী এ নেতা তার ভেরিফাইড ফেসবুজ পেজে বাংলায় বাংলায় প্রচার চালাচ্ছেন।
ক্ষমতায় গেলে তিনি যে স্বাস্থ্য সুবিধা দেবেন তার উল্লেখ করে বৃহস্পতিবার তিনি একটি পোস্টারে উল্লেখ করেন, 'সবার জন্য মেডিকেয়ারের অধীনে... হিয়ারিং এইড, দাঁতের চিকিৎসা, চোখের চিকিৎসা ও চশমা অন্তর্ভুক্ত থাকবে।'
বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এবং ১৯৬০ ও ১৯৭০–এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন স্যান্ডার্স।