দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির জয়

বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে প্রোটিয়ারা।

ডারবানে শুক্রবার বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটির টস দেরি করে হয়। দেরি করা শুরু হয় খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ফের বৃষ্টি শুরু হলে ম্যাচটি নেমে আসে ২৬ ওভারে।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দ.আফ্রিকা ১১.২ ওভারে তারা ২ উইকেট হারিয়ে ৭১ রান করার পর আবারও বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে ক্যাপটাউনে সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৭ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দল দুটি’র তৃতীয় ও শেষ ওয়ানডে রোববার, জোহানেসবার্গে।