বরিশালের সেরা ওসি আফজাল

বরিশালে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার সেরা অফিসার্স-ইন-চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার মো. আফজাল হোসেন। গতকাল রবিবার বরিশাল জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় সেরা ওসি হিসেবে মো. আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

সভায় ২০২০ সালের জানুয়ারি মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেনকে জেলার সেরা ওসি নির্বাচিত করে তার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

এই পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ জোগাবে বলে আশা করেন ওসি আফজাল হোসেন।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার ও মো. শামস, জেলার ১০ থানার ওসি এবং জেলা পুলিশের সব অফিসার্স ফোর্সরা উপস্থিত ছিলেন।