বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিতদের ভাইভা ১০ থেকে ১২ ফেব্রুয়ারি গাজীপুর ক্যাম্পাসে ডিন অফিসে অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিস্তারিত www.bousst.edu.bd ও www.bou. edu.bd তে জানা যাবে। গতকাল রবিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।