রানার অটোমোবাইলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যবহারে পরিবর্তনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছে এসইসি। গতকাল এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে উত্তোলন করা তহবিলের ৬৩ কোটি টাকা এখন অন্য খাতে বিনিয়োগ করতে পারবে প্রতিষ্ঠানটি। এই ৬৩ কোটি টাকায় থ্রিহুইলার উৎপাদনের নতুন ইউনিট স্থাপনে ব্যয় করতে চায় কোম্পানিটি। সিএনজি ও এলপিজিচালিত তিন চাকার যান উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্তের কথা আইপিওর প্রসপেক্টাসে এ তথ্য ছিল না।