বৃষের আয় সন্তোষজনক নয়, বৃশ্চিকের প্রেম-রোমাঞ্চে বাধা

মেষ : কর্মে নতুন যোগাযোগ হবে। চাকরিতে পদোন্নতি বৃদ্ধি হতে পারে। আয় থেকে ব্যয় বাড়বে।

বৃষ : চরম প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে উন্নতি যোগ আছে। সন্তানের স্বাস্থ্য খারাপ থাকলেও বিদেশ ভ্রমণ হবে। তবে আয় সন্তোষজনক নয়।

মিথুন : চাকরিক্ষেত্রে বিরোধীরা অশান্তি সৃষ্টি করবে। মায়ের স্বাস্থ্য ভালো নয়। স্ত্রীর নামে সম্পদ লাভ হতে পারে।

কর্কট : নানা রোগে আক্রান্ত হতে পারেন। স্ত্রীর অসম্মান ও ব্যয় উভয়ই বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে।

সিংহ : রোগ ও আয় বাড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কলহ কিছুটা কমবে। অর্থ সঞ্চয় করা কঠিন হবে।

কন্যা : কাজে অলসতা আসলেও বিদেশ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। নিজের স্বাস্থ্য খারাপ এবং সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে।

তুলা : বিদেশ ভ্রমণ ও ব্যয় বেশি হতে পারে। রোগ ভয় আছে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃশ্চিক : স্বল্প ভ্রমণ লাভজনক হবে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেওয়াতে সংসারে অশান্তি বাড়বে। প্রেম-রোমাঞ্চে বাধা।

ধনু : স্বাস্থ্য ভালো না থাকলেও আয় বাড়বে। অর্থ সঞ্চয় হতে পারে। আত্মীয়রা দূরে যাওয়ার সম্ভাবনা আছে।

মকর : স্বাস্থ্য উদ্ধারের জন্য বিদেশ যোগ আছে। আয় থেকে ব্যয় বেশি হবে। আত্মীয়রা কাজে চাপ সৃষ্টি করতে পারে।

কুম্ভ : মনে আলসেমি ভাব আসবে। আয় থেকে ব্যয় অনেক বেশি হবে। ওষুধ ক্রয়ে ব্যয় হবে।

মীন : যৌন ও চর্ম রোগ বাড়লেও বিদেশ ভ্রমণ শুভ। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। আংশিক আশা পূরণ হবে।