দেশে ফিরল বিশ্বজয়ী যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দল দেশে ফিরেছে। বুধবার বিকেল পৌনে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরে আকবর আলীর দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরেই যুবাদের দেওয়া হবে সংবর্ধনা। যুবাদের বরণ করে নিতে বিমানবন্দরে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা।

এরপর বিশ্বজয়ী যুবাদের মিরপুরে বিসিবি কার্যালয়েও দেওয়া হবে সংবর্ধনা।