ঠাকুরগাঁওয়ে ২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

ঠাকুরগাঁওয়ে পারভেজ আলম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে দাবি পরিবারের।

বুধবার সকালে পৌর শহরের টাঙ্গন নদীর তীরে মারকাজ মসজিদের সামনে খালার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে হারিয়ে যায় বলে অভিযোগ করেন পারভেজের বাবা সিরাজুল ইসলাম।

পারভেজ সদর উপজেলার রহিমানপুর মাদরাসাতুল হুদা নামে একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। সে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার সাদেকুল ইসলামের একমাত্র ছেলে।

জানা যায়, পারভেজকে প্রতিদিন তার খালা বাসা থেকে আর্ট গ্যালারি মোড়ে গিয়ে বটতলায় গাড়িতে উঠিয়ে দিত। কিন্তু বুধবার সে একাই বাসা থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। পারভেজ দীর্ঘ ২ বছর ধরে ঠাকুরগাঁওয়ে তার খালার বাসায় থেকে পড়াশোনা করে আসছে।

হারানোর সময় তার পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি-পায়জামা, লাল রঙের জ্যাকেট, সাদা রঙের টুপি, খয়েরি রঙের মাফলার।

এ ব্যাপারে বৃহস্পতিবার তার মামা আকবর আলী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান সদর থানার ওসি তারভীরুল ইসলাম।