আগামী বছরেই আখাউড়া-আগরতলা রেলপথ: রিভা গাঙ্গুলী

আগামী বছরেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী।

তিনি বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ ভারত-বাংলাদেশ দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ পরিদর্শনে এসে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক যোগাযোগ এ পথের মাধ্যমেই হবে। তাছাড়া কোলকাতার সঙ্গে যোগাযোগও এখান থেকেই হতে পারে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও সীমা‡ন্ত বিএসএফ কর্ত„ক বাংলাদেশিদের হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএসএফ ও বিজিবির মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এ বিষয়টি তারা নিজেরা সমন্বয় করবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আনিতা বারিক, প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।