চট্টগ্রামে হাতির লাথিতে এসএসসি পরীক্ষার্থী আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির লাথিতে আহত মোহাম্মদ রিয়াজ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের মোহাম্মদ আলী সওদাগরের ছেলে রিয়াজ দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।