রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাহিদ হোসেন। গতকাল শনিবার সকালে তিনি কুতুপালং ক্যাম্প-১৮ পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা শিশুরা লার্নিং সেন্টারে আসার জন্য ইউনিফর্ম দেওয়ার অনুরোধ করে। প্রতিমন্ত্রী বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন কান্তি পণ্ডিত।