ধনবাড়ীতে কৃষিমন্ত্রী

স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে

বাংলাদেশে স্বাধীনতা-উত্তর স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে; স্বল্পসংখ্যক নগরবাসীর শহুরে স্বাস্থ্যসেবা থেকে বিপুল গ্রামকেন্দ্রিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মধ্য দিয়ে। স্বাস্থ্যকে সংবিধানের মূল অধিকারের তালিকায় সংযোজন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ স্থানদান, গুটিকয় জেলা ও মহকুমা হাসপাতাল থেকে থানায় থানায় শত শত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে স্বাস্থ্যকে গুরুত্ববহ করে তোলা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রযাত্রা শুরু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠা করেন। ’৭৫ সালের ২৩ এপ্রিল ‘বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ’ গঠনের আদেশে স্বাক্ষর করেন তিনি।

গতকাল শনিবার কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ৫০ শয্যাবিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মনজুরুল আলম মঞ্জু প্রমুখ।