বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার শুধু জনগণকে নয়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী খালেদা জিয়াকেও ভয় পায়। কারণ, তার সঙ্গে রয়েছে দেশের ১৭ কোটি জনগণ। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গণতন্ত্র ফোরাম নামে বিএনপি সমর্থক সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগোতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যেমন অস্বাভাবিক আচরণ করে তেমনি সরকারও অস্বাভাবিক আচরণ করছে।
তিনি বলেন, ‘বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কীভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।’
বিএনপি নেতাদের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবেÑ আপনারা কীভাবে খালেদা জিয়াকে মুক্ত করবেন।