মোজাম্মেল হক
প্রভাষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক
বহুনির্বাচনী প্রশ্ন
১. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?
(ক) কম্পিউটার নেটওয়ার্ক (খ) নেটওয়ার্ক টপোলজি
(গ) ইন্টারনেট (ঘ) ই-মেইল
২. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
(ক) রিসোর্স নেওয়া (খ) রিসোর্স দেওয়া
(গ) রিসোর্স ভাগাভাগি করা (ঘ) রিসোর্স বিক্রি করা
৩. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
(ক) সার্ভার (খ) ক্লায়েন্ট
(গ) প্রোটোকল (ঘ) টার্মিনাল
৪. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) অনেক
৫. সার্ভারের কাজ কোনটি?
(ক) সেবা প্রদান করা (খ) সেবা গ্রহণ করা
(গ) সেবা নেওয়া ও সেবা প্রদান করা
(ঘ) সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
৬. নেটওয়ার্কে যে কম্পিউটারটি অন্য কারও কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে কী বলে?
(ক) সার্ভার (খ) ক্লায়েন্ট (গ) প্রোটোকল (ঘ) মিডিয়া
৭. যে জিনিসটা ব্যবহার করে কম্পিউারগুলো জুড়ে দেওয়া হয় সেটা কী?
(ক) মিডিয়া (খ) সার্ভার (গ) ক্লায়েন্ট (ঘ) প্রোটোকল
৮. কোনো মিডিয়া ব্যবহার না করেও কোন পদ্ধতিতে কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়?
(ক) অপটিক্যাল ফাইবার ব্যবহার করে
(খ) ওয়্যারলেস পদ্ধতি
(গ) কো-অক্সিয়েল কেবল ব্যবহার করে
(ঘ) বৈদ্যুতিক তার ব্যবহার করে
৯. বাস টপোলজির ক্ষেত্রে
র এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে
রর একটা মূল লাইনের সাথে সব কম্পিউার জুড়ে দেওয়া থাকে
ররর তথ্য গ্রহণের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট কম্পিউটারটি তথ্য গ্রহণ করে অন্যরা তথ্যগুলোকে উপেক্ষা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০. রিং টপোলজি সাধারণত
i একটি মূল ব্যাকবোন লাইনের সাথে সব কম্পিউটারকে যুক্ত করে
ii সর্বদা বৃত্তাকারে সংযুক্ত থাকে
iii তথ্য প্রেরণ শুধু একদিকে হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১. স্টার টপোলজির বৈশিষ্ট্য
i একটি মাত্র কেন্দ্রীয় হাব থাকে
ii কম্পিউটারগুলো স্টারের মতোই সাজাতে হবে
iii কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য কোনটি?
(ক) সব সময় ব্যবহারের অসুবিধা
(খ) অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন
(গ) কর্মক্ষেত্রে অল্প ব্যয়ে ইন্টারনেট ব্যবহার
(ঘ) অর্থনৈতিক শক্তি অর্জন
১৩. বাংলাদেশের নিজস্ব বাংলা সার্চ ইঞ্জিনের নাম কী?
(ক) গুগল (খ) ইউটিউব (গ) পিপীলিকা (ঘ) টুইটার
১৪. পিপীলিকা কার্যকর করা হয়েছে কোনটি ব্যবহার করে?
(ক) মোবাইল (খ) কম্পিউটার
(গ) ক্লাউড কম্পিউটিং (ঘ) প্রোটোকল
১৫. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়
i ভিডিও বিনিময় করতে
ii ই-মেইল প্রেরণে
iii মেসেজ দিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬. বাংলাদেশে বর্তমানে যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত তার নাম কী?
(K) SEA-ME-WE-6 (L) SEA-ME-WE-5 (M) SEA-ME-WE-4 (N) SEA-ME-WE-3
১৭. অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কোন সিগন্যাল পাঠানো হয়?
(ক) ম্যাগনেটিক সিগন্যাল (খ) আলোক সিগন্যাল
(গ) ইলেকট্রিক সিগন্যাল (ঘ) ওয়্যারলেস সিগন্যাল
১৮. কোন টপোলজিতে যেকোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
(ক) রিং (খ) বাস (গ) ট্রি (ঘ) মেশ
১৯. অপটিক্যাল ফাইবারে আলোর বেগ স্যাটেলাইট সিগন্যালের আলোর বেগ থেকে কত কম?
(ক) এক-দশমাংশ (খ) এক-তৃতীয়াংশ
(গ) এক-চতুর্থাংশ (ঘ) এক-পঞ্চমাংশ
২০. হাবের মধ্য দিয়ে তথ্য প্রেরণ করলে হাব তথ্য কী করতে পারে না?
(ক) অন্য কম্পিউটারে পাঠাতে পারে না
(খ) তথ্য পড়তে পারে না
(গ) কম্পিউটারকে তথ্য পড়তে বাধা দেয়
(ঘ) নিজে তথ্য পড়ে দেখে কোন কম্পিউটারের জন্য পাঠানো হয়েছে
২১. নিচের কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না?
(ক) সুইচ (খ) রিপিটার (গ) রাউটার (ঘ) হাব
২২. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে?
(ক) রিপিটার (খ) হাব (গ) রাউটার (ঘ) ব্রিজ
২৩. কোন ডিভাইসটি তার সাথে সংযুক্ত প্রত্যেক যন্ত্রের জন্য একটি করে ঠিকানা বরাদ্দ করে?
(ক) রাউটার (খ) সুইচ (গ) হাব (ঘ) ব্রিজ
২৪. সুইচ কর্তৃক বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কী বলে?
২৫. ইন্টানেটে ডাটা প্যাকেট কীভাবে পৌঁছাতে পারে?
(ক) একটি নির্দিষ্ট পথে (খ) বিভিন্ন পথে
(গ) শুধু একটি নোডে (ঘ) ব্যবহারকারীর ইচ্ছামতো
উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক