সোনারগাঁয়ে আ.লীগের আহ্বায়ক কমিটি বহাল

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিই বহাল রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত শহীদ মো. বাদল। গতকাল বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের বিশেষ যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন তিনি। এ কমিটিই সোনারগঁায়ে আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালনা করবে।

দলের ঢাকা বিভাগের অধীন সব সাংগঠনিক জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের নিয়ে গতকালের ওই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় বলা হয় সোনারগাঁ উপজেলায় অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সে কমিটিই বহাল থাকবে।