নিজ গ্রামে ভালোবাসায় সিক্ত হলেন লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশনারা দুলন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৈত্রিক ভিটা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে হেলিকপ্টার থেকে নামলে গ্রামবাসী তাকে জাঁকজমকভাবে বরণ করে ও ফুলেল শুভেচ্ছা জানান।
দুপুরে স্থানীয় তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় সংবর্ধনা।
মেয়র রৌশনারা দুলন কিাশিমপুর কাঁঠালবাগান গ্রামের মৃত রজ্জব আলীর মেয়ে।