সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় হ্যান্ডবল দলের সোহান

বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। এ সময় তার সঙ্গে ছিলেন চাচাতো ভাই জয়। যিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

অন্যদিকে সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

২১ বছর বয়সী সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন।

সোহানের মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলসহ অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড়, রেফারি ও প্রশিক্ষকগণ শোক জানিয়েছেন।