যশোরে কবর খুঁড়ে মিলল আগ্নেয়াস্ত্র গুলি

যশোরে অস্ত্র চোরাকারবারিদের স্বীকারোক্তির ভিত্তিতে কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে গ্রেপ্তার সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের একটি পারিবারিক কবরস্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী শেখ বলেন, অস্ত্র-গুলি চোরাকারবারের গোপন সংবাদের ভিত্তিতে সিরাজসিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজীকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে পারিবারিক কবরস্থান থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।