খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ এসএম মামুন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুনের কাছ থেকে জব্দ করা সবই এক হাজার টাকার জাল নোট। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।