সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেছেন, সমাজের সকল স্তরের মানুষের পাশাপাশি নারী-পুরুষের বৈষম্য দূর করার দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে। গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ফারজানা মাহমুদের ‘সেক্যুলারিজম, জেন্ডার ইকুয়ালিটি পলিটিক্স অ্যান্ড দ্য স্টেট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গওহর রিজভী বলেন, সমাজের সব স্তরের মানুষের জন্য ‘প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে না পারলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে ওঠে না। তিনি বলেন, মেধাভিত্তিক সমাজ গড়তে হলে নারীর প্রতি বিদ্বেষ-বৈষম্য দূর করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অতীত গৌরবের কথা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলন হয়েছে। আমি ওই আন্দোলনের বিরুদ্ধে নই।