সেই ‘সুইসাইড নোট’

জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যার অভিযোগের প্রমাণ মেলেনি পুলিশের সর্বশেষ তদন্তেও। তদন্ত সংস্থা পিবিআই বলছে, তাদের তদন্তেও মনে হয়েছে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতার ফলে সৃষ্ট দাম্পত্যকলহের জেরে আত্মহত্যা করেন তিনি। পিবিআইয়ের এক কর্মকর্তাদেশ রূপান্তরকে জানিয়েছেন, তদন্তে মৃত্যুর আগে সালমান শাহের লিখে যাওয়া একটি চিরকুট (সুইসাইড নোট) পেয়েছেন তারা। তদন্তে চিরকুটটি যে সালমান শাহ-ই লেখেন সে প্রমাণও মিলেছে।

ওই চিরকুটে যে বক্তব্য আছে তার একটি অনুলিপি দেশ রূপান্তরের হাতে এসেছে। সালমান শাহ লেখেন, ‘আমি চৌ: মো: শাহরিয়ার ওরফে সালমান শাহ। পিতা কামরুদ্দিন আহমেদ চৌধুরী। এই মর্মে অঙ্গীকার করছি যে- আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি।’