নগদে স্যামসাং স্মার্টফোনে ৩০ হাজার টাকা ছাড়

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ পেমেন্ট করে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে স্যামসাং এস টোয়েন্টি প্লাস ও স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা স্মার্টফোন কেনার সুযোগ।

এখন থেকে নগদে পেমেন্ট করলে স্যামসাং স্মার্টফোন কেনা যাবে ৩০ হাজার টাকা কম মূল্যে। পাশাপাশি থাকছে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে সোয়াপ মূল্য।  নগদ পেমেন্টের মাধ্যমে স্যামসাং মোবাইলে ছাড় পেতে গ্রাহককে প্রথমে  সোয়াপ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর পুরনো মোবাইল ফোন  সোয়াপের মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে এবং ১০ হাজার টাকা নগদের মাধ্যমে অগ্রিম বুকিং করতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হলে গ্রাহক নগদের মাধ্যমে চূড়ান্ত পেমেন্ট করে স্যামসাংয়ের উল্লিখিত স্মার্টফোন কিনতে পারবেন। এ সুযোগ সীমিত সময়ের জন্য। প্রথম ১০০ জন সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দুটি  কেনার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি