টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে মুমিনুল হক দল। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের জন্য সব খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। ‘আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ নৈপুণ্যে জাতি গর্বিত।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।