বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করার যে ঘোষণা দিয়েছিল, এখন সেই ঘোষণা বাস্তব রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশ ডিজিটাল করা হয়েছে। সরকারি কাগজপত্রগুলোও ডিজিটাল হয়েছে। তারই ধারাবাহিকতায় কাগজবিহীন হচ্ছে তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম।
গতকাল রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।