রাজধানীর পল্লবীর এক পোশাক কারখানার প্রায় অর্ধ কোটি টাকার পণ্য লুটের পর ঘটনা ধামাচাপা দিতে গোডাউনে আগুন লাগানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
গতকাল সোমবার র্যাব জানায়, গত রবিবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকার প্যান্ট, ট্রাউজার, ফ্রগ ও শার্ট উদ্ধার করা হয়।