মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ স্পোর্টিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার দিনের একামাত্র ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল করে দলটি। ১৮ মিনিটে আরিফুর রহমান ও ৫৭ মিনিটে জাভেদ আহমেদ গোল করেন।

নিজেদের ঠিক আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছিল সাইফ স্পোর্টিং। এদিনের জয়ে চট্টগ্রাম আবাহনীকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠেছে দলটি। ৪ ম্যাচে ১ ড্রয়ে ১০ পয়েন্ট সাইফের। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট সমান ম্যাচে ৭।

এ ছাড়া আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের পয়েন্টও ৭ করে। যথাক্রমে তিন ও চার নম্বরে আছে দল দুটি। তবে একটি করে ম্যাচ কম খেলেছে তারা।

এদিক মুক্তিযোদ্ধা সংসদ তিন ম্যাচ খেলে এখনো জয়হীন। ‍দুই হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট তাদের।