কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী শাহ আজিজুল হক সভাপতি এবং সহিদুল আলম শহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ফল ঘোষণা করেন।
নির্বাচনে সহসভাপতির দুটি পদের একটিতে আওয়ামী লীগ এবং অপরটিতে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী নির্বাচিত হন।