গাজীপুর আইনজীবী সমিতি

১৬ পদে আ.লীগ ৬ পদে বিএনপি সমর্থিতরা জয়ী

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সাধারণ স¤পাদকসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা ৬ পদে জয়ী হয়েছেন। গতকাল শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার  আসলাম হোসেন ওই ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে বিজয় হয়েছেন আবদুস সোবহান ও জাকির উদ্দিন আহাম্মদ সাধারণ স¤পাদক পদে জয় লাভ করেছেন। গত বৃহস্পতিবার ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।