পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বোদার ময়দানদীঘি ইউনিয়নের মনিরামজোত জেমজুট সংলগ্ন মাঠে গত বুধবার এ ইজতেমা শুরু হয়। দিল্লির নিজামউদ্দিন মাকার্জের মুরুব্বি হাফেজ মাওলানা মাসুদ হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন।

গতকাল শুক্রবার বৃষ্টিতে ভিজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগের সাথীরা ইজতেমা মাঠে জড়ো হন। দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। বাংলাদেশের মুরুব্বি মুফতি সামছুদ্দীন নামাজ পড়ান। নামাজ শেষে আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।