ঘরে ২ শিশুর গলা কাটা লাশ, অগ্নিদগ্ধ মা

ঢাকার খিলগাঁওয়ে এক বাসা থেকে দুই বোনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জান্নাত (১২) ও আলভী (৭)।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে দুই শিশুর লাশ ও তাদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।