বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টের  দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে।

দলীয় প্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির এই প্রবীন নেতা।

শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন  নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী।