ঈষা আম্বানির হোলি পার্টিতে বসেছিল তারার হাট। একদিকে যেমন মার্কিন মুলুক থেকে পার্টিতে যোগ দিতে উড়ে এসেছেন নিক-প্রিয়াঙ্কা, তেমনই বলি তারকারাও হাজির হয়েছিলেন খোশমেজাজে।
দোলের রং গায়ে লাগিয়েই তো জীবনে প্রেমের রংও গাঢ় হয়। না শুধু গল্পের পাতায় অথবা ছবির পর্দাতেই নয়। বাস্তব জীবনেও তো এমনটাই হয়। ঠিক যেমনটা হলো ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। ক্যাটরিনা এবার প্রেমের রঙ ছিটালেন প্রকাশ্যেই।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সবার নজর বাঁচিয়ে ডেট করছেন ভিকি ও ক্যাটরিনা। ঈষা আম্বানির পার্টিতে ভালোবাসার মানুষকে রাঙিয়ে দিলেন ভিকি। ফোনের ক্যামেরায় ধরা পড়ল তাদের প্রেমের রঙ ছিটানো। খোশমেজাজে থাকা ক্যাট-ভিকি এদিন সাংবাদিকদের জন্যে হাসিমুখে পোজও দিলেন। সাদা প্রিন্টেড টপ আর স্কার্টের সঙ্গে এদিন ক্যাট টিম আপ করেছিলেন দোপাট্টা। অন্যদিকে ভিকি নীল ডেনিমের সঙ্গে পরে নিয়েছিলেন সাদা শার্ট।