ক্রিকেটার মিরাজের বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুর এলাকার বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সোহেল রানা (২০)। গত বুধবার তাকে গ্রেপ্তার করা হলেও গতকাল শনিবার এ বিষয়টি গণমাধ্যমে জানায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই এমদাদুল হক জানান, গত বুধবার বিকেল সাড়ে ৫টায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃত সোহেল রানার পল্লবীর বাসা থেকে চোরাইকৃত প্রায় ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।