প্রতিদিনের খাদ্যতালিকায় রঙিন ফল বা সবজি থাকে। কোন রঙের সবজি বা ফলে কী গুণ তা জানা থাকলে খাদ্যতালিকা বাছাই করতে সহজ হয়। জেনে নিন কোন রঙের ফলে কেমন উপকার :
হলুদ ও সবুজ : দুর্বল দৃষ্টিশক্তির মানুষের জন্য লুটেইন গিক্সাথিন অ্যান্টিঅক্সিডেন্ট খুব উপকারী। সবুজ শাকসবজি, তরমুজ, অ্যাভোকেডো, ব্রকোলি, কিউই, ক্যাপসিকামে এই উপাদান থাকে। তাই চোখ ভালো রাখতে নিয়মিত হলুদ ও সবুজ রঙের ফল ও শাক-সবজি খান।
লাল : ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে উপকারী অক্সিডেন্টের নাম লাইকোপেন। টমেটো, তরমুজ, শুকনো মরিচ, বেরি জাতীয় লাল রঙের ফল ও সবজিতে এই অক্সিডেন্টের উপস্থিতি আছে। তাই ক্যানসার থেকে মুক্ত থাকতে হলে খাদ্যতালিকায় এ সব সবজি ও ফল রাখুন।
কমলা : কমলা রঙের ফল সুস্বাদু ও ভীষণ পুষ্টিকর। কমলা, গাজর, লেবু, আনারস, পেঁপে-কমলা রঙের ফল ও শাক-সবজি শরীরে জোগায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর বিটা ক্যারোটিন। ভিটামিন ‘এ’র ঘাটতি পূরণ করার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এই রঙের খাবার।
বেগুনি : বেগুনি রঙের ফল-সবজির মধ্যে আছে বেগুন, কালো আঙুর, চেরি, নীল বেরি, স্ট্রবেরি ইত্যাদি। এই রঙের ফলে থাকে এন্থোকায়ানিন নামক উপাদান। যা কি না ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে ভাসকুলার সিস্টেমকেও সুস্থ রাখে।
সাদা : সাদা রঙের ফল এবং শাক-সবজিতে থাকে সাইটোকেমিক্যাল। এই উপাদান হাড়ের সুস্থতা প্রদানসহ ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে। এই ফল এবং সবজির তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, মুলা, মাশরুম ইত্যাদি।